বিজয় দিবসে উদ্বোধন হল ইমপেক্ট টুইনস এফিলিয়েট মার্কেটপ্লেস

গতকাল ১৬ ডিসেম্বর-২০২০ ইং তারিখে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েসনস হলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে উদ্বোধন হল ইমপেক্ট টুইনস এফিলিয়েট মার্কেটপ্লেস  এবং ইমপেক্ট ডিজিটাল মার্কেটারস মিটআপ-২০২০ । 

সারা দেশ থেকে প্রায় ছয়শত ডিজিটাল মার্কেটারস উক্ত প্রোগ্রমে উপস্থিত ছিলেন । প্রোগ্রাটি জুম এবং ফেইসবুক লাইভে সরাসরি সম্প্রাচার করা হয়েছে । 

উক্ত অনুষ্ঠানে ইমপেক্ট এফিলিয়েট মার্কেটপ্লেস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জুলফিকার আলী । বর্তমার সময়ে ব্যাপক জনপ্রিয় মার্কেটিং চ্যানেল হচ্ছে এফিলিয়েট মার্কেটিং । ইমপেক্ট এফিলিয়েট মার্কেটপ্লেসটিতে কিভাবে একজন এফিলিয়েট মার্কেটার রেজিট্রেশন করবেন এবং মার্কেটিং কার্যক্রম পরিচালনা করবেন তা বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোঃ মোফাচ্ছেল হোসেন । 

জনাব মোঃ মোফাচ্ছেল হোসেন বলেন, এফিলিয়েট মার্কেটিং হল নিজের কোন ওয়েবসাইট, ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল বা অন্য কোন  মাধ্যমে কোন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা বা প্রোমোট করা এবং আপনার ওয়েবসাইট এর মাধ্যমে বিক্রিত পণ্যের উপর কমিশন আয় করা। এখানে কোন ফিজিক্যাল কার্যক্রম নেই পুরো বিষয়টি প্রসেস হবে অনলাইনে । 

আপনি যদি এফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে  আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে যতগুলো পণ্য বিক্রি হবে তার একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। ইমপেক্ট এফিলিয়েট মার্কেটপ্লেসটিতে যে কেউ ফ্রি এফিলিয়েট মেম্বার হিসাবে রেজিট্রেশন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন । 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জুলফিকার আলী বলেন, এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়ের ব্যাপক সম্ভাবনা থাকার কারণে বর্তমানে মানুষের মাঝে এর প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রত্যেক স্তরের মানুষ ঘরে বসে বাড়তি ইনকাম করতে পারে । 

অনুষ্ঠানটি স্পন্সর করেছে স্পেলবিট লিমিটেড এবং ইমপেক্ট ডিজিটাল স্কুল । মিডিয়া পার্টনার হিসাবে ছিল ডিজিটাল খবর । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top